হাইভোল্টেজ তারে হাত! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দু’জনের

বারাসাতের রাহানা এলাকায় বাড়ি তৈরির কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই রাজমিস্ত্রির । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ । সূত্রের খবর, বারাসতের আমডাঙা এলাকায় বাড়ি তৈরির সময় হাইভোল্টেজ বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেন ওই দুই রাজমিস্ত্রি । সঙ্গে সঙ্গে ওই হাইভোল্টেজ তারের বিদ্যুতে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়। এই ঘটনায় মৃতদেহ আটকে রেখে প্রতিবাদ দেখাচ্ছে এলাকার মানুষজন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমডাঙার রাহানা এলাকার এক স্থানীয়র বাড়ি তৈরির কাজ চলছিল। সেই কাজ করছিলেন সান্টু মণ্ডল, মফিজুল মণ্ডল, মইদুল ইসলামরা। আরও জানা গিয়েছে, নির্মাণের কাজ চলাকালীন বিল্ডিংয়ের পাশে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার হাত দিয়ে ফেলেন। ওই মুহূর্তেই প্রাণ যায় ওই দু’জনের। মৃত্যু হয় সান্টু মণ্ডল ও মফিজুল মণ্ডলের। আরও একজন মইদুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে ।

একদিকে দেহ আটকে এলাকার মানুষ বিক্ষোভ দেখায় । শুধু তাই নয়, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধও হয়। অবশেষে বিদ্যুৎ দফতর থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মিললে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। তাঁদের অভিযোগ, এলাকার মানুষ বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই এই মৃত্যু ।

স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকার উপর দিয়ে হাই টেনশন তার গিয়েছে। তাই বার বার তারের উপর আবরন দেওয়ার কথা বলা হলেও আশাহত হয়েছেম স্থানীয়রা। বিদ্যুৎ দফতরের তরফে কোনও ইতিবাচক বার্তা পায়নি বলেই অভিযোগ। তারে কোনও আবরন না থাকায় মৃত্যু হল বলে আক্ষেপ স্থানীয়দের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube