চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু রোগীর, উত্তেজনা হাসপাতালে!

চিকিৎসায় গাফিলতির ফলে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল কান্দি মহকুমা হাসপাতালে । বুধবার এই রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্ত্বর । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ প্রশাসন ।

মুর্শিদাবাদ জেলায় চিকিৎসার গাফিলতির ফলে উঠল রোগী মৃত্যুর অভিযোগ । মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে উতপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতাল । মৃতের নাম অলোক কুমার চন্দ্র । তাঁর বাড়ি কান্দি পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডে । তিনি কান্দি শহরের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী ছিলেন বলে জানা যাচ্ছে ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে কান্দি মহকুমা হাসপাতালে অলোক কুমার চন্দ্রকে ভর্তি করানো হয়েছিল বার্নিং বিভাগে । কিন্তু রাতভর তাঁর চিকিৎসা করা হয়নি বলেই অভিযোগ পরিবারের । বুধবার সকালে বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয় কান্দি মহকুমা হাসপাতালে । বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র দফায় দফায় চলে মৃত রোগীর পরিবারের বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ প্রশাসন । পৌঁছায় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকও ।

মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাত থেকে তাঁকে ভর্তি করা হলেও কোনও চিকিৎসক আসেনি তাঁর চিকিৎসা করতে । এমনকি তাঁদের আরও অভিযোগ, রাতভর তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। ঠিক মতো চিকিৎসা না হওয়ার কারণে বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় অলোক কুমার চন্দ্রের । যার কারণে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা । কী কারণে রোগীর মৃত্যু হয় তা জানতে দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ । ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube