হাওড়ার আমতায় দুই তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর লড়াইয়ে বন্ধ এলাকার দোকানপাট। সমস্যার সমাধান না হলে পদত্যাগের হুঁশিয়ারি পঞ্চায়েত প্রধান থেকে সদস্যদের।
একটি দোকান ঘরকে কেন্দ্র করে, দুই তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর লড়াই। এক প্রধানের স্বামী তথা তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ অপর প্রধানের স্বামী তথা ওই এলাকার তৃণমূল সভাপতির বিরুদ্ধে বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে হাওড়ার দীপাঞ্চল ঘোড়াবেড়িয়া চিৎনান এলাকায়। এলাকার বাজার বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। ঘটনার সূত্রপাত ভাটোরা পঞ্চায়েত এলাকার শিবতলা বাজারের একটি দোকানকে কেন্দ্র করে। ভাটোরায় পাশাপাশি দুই দোকানদারের মধ্যে অশান্তি থেকে ঘটনার সূত্রপাত। সেই অভিযোগ ঘোড়াবেড়িয়া চিৎনান এলাকার প্রধানের স্বামী তথা ঐ অঞ্চলের তৃনমূলের সভাপতি আজিজুল মল্লিকের ( বাপি মল্লিক) লোকজন নিয়ে একজন দোকান মালিকের পক্ষ নিয়ে ওপর দোকানটি বুলডোজার দিয়ে ভেঙে দেয়। সেই কাজে বাধা দেয় ভাটোরা পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা এলাকার তৃণমূলের নেতা নঈম মল্লিক। সেই নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। গতকাল নঈম মল্লিকের ওপরে হামলা চালিয়ে মারধর করা হয়।অভিযোগ বাপি মল্লিক ও তার দলবলের বিরুদ্ধে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

