মমতার সঙ্গে সুসম্পর্কের কথা জানালেন রাহুল

২২শে জানুয়ারি সংহতি মিছিল থেকে ‘ইন্ডিয়া’ জোট নিয়ে সমালোচনা করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে । সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে কংগ্রেসকে যে ভাবে আক্রমণ করেছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন, লোকসভা ভোটে বাংলায় রাহুল গান্ধীর দলের সঙ্গে মমতার দলের আসন সমঝোতার সম্ভাবনা হয়ত নেই। কিন্তু মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসমের রাজধানী গুয়াহাটি থেকে বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কে কোনও ফাটল নেই ।

গুয়াহাটি থেকে রাহুলকে বলতে শোনা গেল, “আমাদের যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফলও ঠিক আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না। মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক খুবই ভাল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই রকম হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলেন। এটা অস্বাভাবিক নয়। কিন্তু সে সব এতে বাধা হয়ে দাঁড়াবে না।”

রাহুলের মন্তব্যের পরেই ফের জল্পনা রাজনীতিতে । ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ক্ষোভের কথা মুখ্যমন্ত্রী বললেও কংগ্রেস নেতা তা নিজ ভঙ্গিমায় বদলে দিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube