সরছেন সৃজন-প্রতিকুর, এসএফআই অন্দরে নতুন মুখ কারা?

সেই ২০১৭ সাল থেকে দায়িত্ব নিয়েছিলেন ওঁরা। শেষ হয়েছে দু’টি টার্ম । গত ছ’বছর ধরে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর হাল ছিল সৃজন ভট্টাচার্য ও প্রতিকুর রহমানের হাতে। যথেষ্ট দক্ষতা ও সফলতার সঙ্গে সামলেছেন সব কাজ । হাজারও প্রতিকূলতা, নেতিবাচক কটাক্ষ সত্বেও ইতিবাচক পরিস্থিতির চেষ্টা করেছেন সৃজন-প্রতিকুর । তবে সৃজন-প্রতিকুররা দলীয় নেতৃত্বকে বোঝাতে পেরেছেন, এবার ছাত্র সংগঠনের দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হোক। দলীয় নেতৃত্বও এ বিষয়ে সম্মতি দিয়েছে বলেই এসএফআই সূত্রে খবর ।

তবে সৃজন-প্রতিকুর-এর পরে কার হাতে যাবে এসএফআইয়ের ব্যাটন ? সোমবার থেকে মালদায় শুরু হয়েছে এসএফআই-এর ৩৮তম রাজ্য সম্মেলন, তা শেষ হবে বুধবার প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। বাম ছাত্র সংগঠনের ব্যাটন এবার কাদের হাতে উঠতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা । যদিও দলের পক্ষ থেকে কারোর নাম এখনই স্পষ্ট করে জানান হয়নি । ঘরাফেরা করছে একাধিক নাম। চর্চায় উঠে এসেছে দেবাঞ্জন দে, আকাশ কর, প্রণয় কাঞ্জি, নবনীতা চক্রবর্তী, বাদশা দাস, মহম্মদ আতিফ, ঋজুরেখ দাশগুপ্ত, অনিরুদ্ধ চক্রবর্তী, অনির্বাণ রায়চৌধুরীদের নাম রয়েছে।

অন্যদিকে সৃজন ও প্রতিকুর এসএফআই ছাড়লে, অন্য কোন গণ সংগঠনে তাঁরা যাবেন বা কী কাজ করবেন, তাও এখনই খোলসা করেনি সিপিআইএম নেতৃত্ব। যদিও সূত্রের খবর, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী করার কথা ভাবছে আলিমুদ্দিন। প্রতিকুরকেও পার্টিতে আরও বড় গুরুত্বপূর্ণ কাজে লাগানো হতে পারে বলেই শোনা যাচ্ছে। সেটা লোকসভা ভোট কেন্দ্রিকই। আর সেই কারণেই, এসএফআইয়ের রাজ্য সম্পাদক ও সভাপতি পদ থেকে যথাক্রমে সৃজন ও প্রতিকুরকে অব্যহতি দেওয়া হচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube