জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

রাস্তায় জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। সংঘর্ষে দুই পক্ষের আটজন আহত হয়েছেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ছয়জনকে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ স্বাস্থ্যকেন্দ্র থেকে চারজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার বিন্নাবাড়ি গ্রামে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

সূত্রের খবর, চোপড়া থানার বিন্নাবাড়ি গ্রামে রাস্তা নিয়ে সমিরুদ্দিনের সঙ্গে স্থানীয় বাসিন্দা মহঃ আব্বাসের বিবাদ চলছিল। মঙ্গলবার সকালে এই বিবাদ আরো চরমে ওঠে। দুই পক্ষের লোকজন লাঠিশোটা নিয়ে সংঘর্ষ বাধে। লাঠির আঘাতে দুই পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিন্নাবাড়ি গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ইমাজুল হক রয়েছেন। দুইজনের আঘাত গুরুতর থাকায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে চারজনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube