মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মায়ানমারের সেনা বিমান! দুর্ঘটনার জেরে মিজোরামের লেংপুইতে ভেঙে পড়ে সেটি । দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন ১৪ জন যাত্রী । ঘটনায় ৬ জন আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ।
এদিনের ঘটনায় জানা যায়, অবতরণের সময় মিজোরামের লেংপুই বিমানবন্দরেই ঘটনাটি ঘটে । রানওয়ে ছাড়িয়ে বেরিয়ে যাওয়াতে এদিন ঘটে যায় বিপত্তি । সেই সময় চালক সহ বিমানে ছিলেন মোট ১৪ জন যাত্রী; তাঁদের মধ্যে এদিন আহত হন ৬ জন । আহত জওয়ানদের উদ্ধার করে লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ক্ষতিগ্রস্ত হয় বিমানটিও ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, বিগত কিছুদিন আগেই মায়ানমারের জাতিগত গোষ্ঠী সংঘর্ষের জেরে মোট ২৭৬ সেনা মিজোরামে চলে আসে । ইতিমধ্যেই, মায়ানমারের ১৮৪ জওয়ানদের তাঁদের দেশে ফিরিয়ে দেওয়া হয় সোমবার । বাকি ৯২ জন জওয়ানদেরকে ফিরিয়ে নিয়ে যেতে বিমানটি মঙ্গলবার মিজোরাম পৌঁছয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

