ফের হানা দিতে পারে ভয়ঙ্কর অতিমারি । যার নাম ‘ডিজিজ় এক্স’। কোভিডের থেকে কয়েকগুণ ভয়ঙ্কর হতে পারে সেই রোগ বলেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আশঙ্কা। বিশ্বের সব দেশকে প্রস্তত থাকতে বলা হয়েছে হু-এর তরফে। হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস এই অতিমারি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশ্বের সকল দেশকে ঐক্যবদ্ধ হয়ে একটি চুক্তি সই করার আর্জি জানিয়েছেন ।
‘ডিজিজ় এক্স’ আসলে কী? এটা আসলে কোনও নির্দিষ্ট রোগ নয়। সম্ভাব্য এক ভাইরসারে নাম, যা কোভিড-১৯-এরই মতোই ছোঁয়াচে। এটা একটা নতুন ভাইরাস বা নতুন ব্যাকটিরিয়া আবার নতুন ফাঙ্গাসও হতে পারে বলেই অনুমান। এর চিকিৎসা নিয়ে এখনও কোনও ধারণা নেই বিজ্ঞানীদের। ২০২২ সালের নভেম্বরে এই সংক্রান্ত একটি রিপোর্ট দিয়েছিল হু। সেখানেই এই নতুন অতিমারি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। জানিয়েছিল, পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াতে পারে এই নতুন মহামারি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

