মহুয়া মৈত্রের প্রাক্তন বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব করল সিবিআই। আগামী বুধবার দুপুর ২টো নাগাদ তাঁকে লোদী রোডের সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। অনন্ত দেহাদ্রাইকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে তাঁকে সিবিআইয়ের সামনে হাজির হতে হবে।
গত মাসে, ‘ঘুষের বদলে প্রশ্ন’ করার অভিযোগে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট জমা পড়ার পর, লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তাঁর বিরুদ্ধে শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ অর্থ এবং দামী উপহার সামগ্রী ঘুষ হিসেবে নিয়ে, সংসদে গৌতম আদানি এবং মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন করা নিয়ে অভিযোগ করেছিলেন বিজেপি সংসদ নিশিকান্ত দাস । তারপরেই দেহদ্রাই তাঁকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির ভিত্তিতেই এই অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ। সুপ্রিম কোর্টের এই আইনজীবী মহুয়ার প্রাক্তন বন্ধু বলে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সিবিআই তাঁকে ২৫ জানুয়ারি তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য ডেকেছে।
চিঠির বিষয়বস্তু হিসাবে বলা হয়েছে, ‘মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত’-এর জন্যই এই তলব। তাই মনে করা হচ্ছে, ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ মামলাতে দেহাদ্রাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

