নেতাজির জন্মদিনে শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

“তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে জিতিয়ে আনুন শুধু অর্থনৈতিকভাবে নয়, অখণ্ড ভারত গড়ব আমরা। পাক অধিকৃত কাশ্মীরে আমরা পতাকা তুলব।” নন্দীগ্রামে নেতাজির জন্মদিনের দিন বললেন শুভেন্দু অধিকারী।

রেয়াপাড়া নন্দীগ্রাম ২ বিডিও অফিসের সামনে নেতাজী মূর্তিতে মাল্যদান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কার্যত ২০২৪ এর লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে । অপেক্ষা শুধু দিন ঘোষণার । লোকসভাকে মাথায় রেখেই হালকা চালে ভোট চেয়ে নিলেন বিরোধী দলনেতা । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন “তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে জিতিয়ে আনুন শুধু অর্থনৈতিকভাবে নয়, অখণ্ড ভারত গড়ব আমরা। পাক অধিকৃত কাশ্মীরে আমরা ঝান্ডা তুলব।”

এদিন বিরোধী দলনেতা আরও বলেন, “নেতাজিকে যদি কেউ প্রকৃত সম্মান দিয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদীজি। নেতাজি থাকলে দেশভাগ হতো না। অখণ্ড ভারত থাকতো। কংগ্রেস নেতাজির যে ফাইল লুকিয়ে রেখেছিল মোদীজি তা বের করেছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্ক সার্কাসে গতকালের বক্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, “আল্লাহর কসম ভোট দেবেন না, কী ভাষা এটা ওনার হিন্দি বলার ভঙ্গি টা দেখুন। নন্দীগ্রামের মানুষ আগেই বুঝেছেন। কলকাতার মানুষ বুঝুন।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube