গাছ কাটার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের!

দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পড়ে রয়েছে মরা গাছ । যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত আহত হচ্ছেন স্থানীয়রা । একই সঙ্গে, ক্ষতিগ্রস্ত হচ্ছে নিকটবর্তী দোকানও । সমস্যার কথা বারবার প্রশাসনকে জানালেও মেলেনি সুরাহা । তাই মঙ্গলবার গাছটি কেটে ফেলার দাবি নিয়ে পথে নামলেন এলাকার বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের বিশপুর এলাকার শিরিষতলা মোড়ে ৷

এই প্রকাণ্ড মৃত গাছটিকে কেটে ফেলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে গ্রামবাসীদের । এদিন বিক্ষোভকারীদের দাবি, বিশপুরের বাইলানি রোডে শিরীষ তলা মোড়ে একটি বিশাল বড় শিরিষ গাছ তিন বছর ধরে মরে শুকিয়ে রয়েছে । তাঁদের অভিযোগ, প্রায়ই দিনেই সেই গাছের ডাল ভেঙে মানুষ আহত হচ্ছেন । শুধু তাই নয়, ডাল ভেঙে তার তলার দোকানও ক্ষতিগ্রস্ত হচ্ছে । এমনকি গাড়ির উপরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটিও!

এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা, গ্রামের মানুষ সবাই যাতায়াত করেন । যে কোন সময় বড় ডাল ভেঙে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা । স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে জানিয়ে কোন কাজ হয়নি বলেই দাবি করেন তাঁরা । অগত্যা আজ রাস্তা অবরোধের পথ বেছে নিলেন তাঁরা ।

এদিন তাঁদের আরও দাবি, অবিলম্বে যদি এই গাছ কাটা না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামবাসীরা । এই বিষয়ে বিশপুর পঞ্চায়েতের প্রধান মানোষ দাস টেলিফোনে জানান, এটা পঞ্চায়েতের এক্তিয়ারে পড়ে না; তবুও তিনি বিডিওর সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube