নেতাজী সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ । পালন করছেন এরাজ্যের নেতা মন্ত্রী কর্তারাও । ২৩শে জানুয়ারি নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ।
এদিন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “রাজনৈতিক কারণে ছুটি হয়ে যায়। আর নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন জাতীয় ছুটি হয় না। কুড়ি বছর ধরে আমি দাবি করছি। জাতীয় ছুটির জন্য। আমি এর জন্য লজ্জিত। যে মানুষটা সবকিছু দিয়েছে দেশের জন্য, তার তৈরি করা প্ল্যানিং কমিশন তুলে দিল।”
দেশনায়কের সংজ্ঞা উদাহরণ দিতে গিয়েও কেন্দ্রের বিরুদ্ধেই সুর বাজল মমতার কণ্ঠে । মাননীয়া বলেন, “দেশের নেতা তাকেই বলে, যার এক পাশে হিন্দু মুসলিম। বৌদ্ধ পারসিক। কোথায়? আজ তোমার দেখা নেই। নেতাজি মূর্তির সামনে দাঁড়িয়ে ইচ্ছে করে বলতে, নেতাজির মত নেতা এল না। আরেকটা গান্ধীজী রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ জন্মাবে না। রবীন্দ্রনাথের ভাষায় বলি, তুমি কি শুধু ছবি? আমার মাঝে মনে হয়, মনে দ্বিধা রেখে চলে গেলে। তিনি আমাদের লড়তে বাঁচতে শিখিয়েছিলেন। আমি ২০ বছর ধরে চেষ্টা করে নেতাজির জন্মদিনটা জাতীয় ছুটি করতে পারিনি। আমি ক্ষমাপ্রার্থী। পলিটিক্যাল প্রোগ্রামে ছুটি হয়ে যায়। সব থেকে আমাদের লজ্জা, আমরা জানি না চলে যাওয়ার পর তার কি হলো? কি অত্যাচার হল? মাঝে কেউ বলেছিল ছাই পাঠাবো। আমরা ছাই চাই না। ছাই দিয়ে আগুন চাপা যায় না।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

