ফের উদ্ধার ‘মাও’ পোস্টার

মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার কোটশিলার মুরগুমা জলাধার এবং লাগোয়া এলাকা থেকে । মঙ্গলবার সকালে স্থানীয় কিছু লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ ।

সূত্রের খবর,কয়েকটি পোস্টারে আদিবাসী মহিলা ছাত্রী যাদের হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে তাদের পুনরায় হোস্টেলের ব্যবস্থা,সঠিক মাওবাদীদের চাকুরী সহ আরো কিছু দাবির পাশাপাশি আগামী ২৭ ও ২৮জানুয়ারি বনধ পালনের বার্তা দেওয়া হয়েছে ঐ পোষ্টারে। তবে কি বনধ সে নিয়ে পোস্টারে স্পষ্ট কিছু লেখা নেই।

সামনেই প্রজাতন্ত্র দিবস । তার আগে অযোধ্যা পাহাড় লাগোয়া মুরগুমা এলাকা থেকে এভাবে পোস্টার উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায় । উল্লেখ্য,কয়েকদিন আগে মাওবাদী শীর্ষ নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর দাকে বাঘমুণ্ডির চাউনিয়া জঙ্গল থেকে গ্রেফতার করেছে পুরুলিয়া জেলা পুলিশ । বর্তমানে তিনি জেল হাজতেই রয়েছেন ।যদিও পর্যটকরা এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ ।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার উদ্ধার হয়েছে মাও পোস্টার । কখনও, ‘ফিরে আসছি’, ‘কিষেণজির মৃত্যুর বদলা চাই’ তো কখনও ‘নেতাদের মাথা চাই’ ইত্যাদি লেখা । যে সমস্ত এলাকা থেকে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে সেখানেই তৈরি হয়েছে চাপা উত্তেজনা । তবুও এনিয়ে উপর মহলের বিশেষ মাথা ব্যথা না থাকা ভাবাচ্ছে এলাকাবাসিদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube