আজ, মঙ্গলবার নেতাজির জন্মজয়ন্তী ।দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের সুভাষগ্রামে কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়িতে মঙ্গলবার ধুমধাম করে পালিত হল নেতাজির জন্মদিন ।
স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়ার এই বাড়িতে একাধিক বার এসেছিলেন নেতাজি । রাত্রিবাস ও করেন তিনি । তার ব্যবহৃত বিভিন্ন জিনিস এখনও শোভা পায় এই বাড়িতে । জন্মদিনে বাড়িটি খুলে দেওয়া হয় সাধারণের জন্য । প্রতিবারের মতো এ দিন ও সেই সব দেখতে সাধারণ মানুষের ভিড় জমে নেতাজির বাড়িতে ।
নেতাজির জন্মদিবস উপলক্ষে প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় । তাঁর ব্যতিক্রম হইল না এই বছর । প্রতিবারের মত এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । নেতাজির ছবিতে মাল্য দান সহ পতাকা উত্তলনও করা হয় ।
শুধু তাই নয়, দুপুর বারোটার পর শঙ্খ বাজিয়ে নেতাজির জন্মক্ষণ উদযাপন করা হয় । সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র উপস্থিত ছিলেন এদিন । অনুষ্ঠানে নেতাজির মূর্তিতে মালা দেন তিনি । রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসও ছিলেন অনুষ্ঠানে । এছাড়া এক সংস্থার উদ্যোগে ছবি ও শিল্প সামগ্রী প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছিল । সকাল থেকে কোদালিয়ার বাড়িতে উৎসবের আমেজ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

