বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান!

মঙ্গলবার বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান । এদিন শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়, কর্তৃপক্ষ বিনা নোটিসেই বন্ধ করে দেয় চা বাগানটি । বাগান বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে শ্রমিকদের । কর্মহীন হয়ে পড়লেন প্রায় এক হাজারেরও বেশি শ্রমিক ।

মঙ্গলবার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন চা বাগানের গেটে ঝুলছে তালা । তাঁরা এদিন জানান, এর আগেও দীর্ঘদিন বন্ধ ছিল চা বাগান । তবে বন্ধ থাকার পর গত বছর ২০ জুন বাগান খোলা হয় । তাঁরা আরও অভিযোগ তোলেন, দীর্ঘদিন ধরে বাগানের শ্রমিক এবং কর্মীরা ঠিক মতো বেতন পাচ্ছিলেন না । সেই মতো, গতকাল বাগানের কর্তৃপক্ষের কাছে তাঁদের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছিলেন শ্রমিকরা । বাগান কর্তৃপক্ষ তাঁদের সব বকেয়া মেটানর আশ্বাসও দিয়েছিলেন তাঁদের ।

পাশাপাশি শ্রমিকদের জানানো হয় গতকাল বিকেলের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ।এরপরই আজ সকালে কাজে যোগ দিতে এসে তাঁরা চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে । বাগান বন্ধ হয়ে যাওয়ায় কার্যত দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা । কী ভাবে সংসার চলবে তাঁদের, ভেবব পাচ্ছেন না তাঁরা । জানা যাচ্ছে, বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় এক হাজারেরও বেশি শ্রমিক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube