দেশের বাইরেও আরেক অযোধ্যা!

ভারতে যেমন রয়েছে অযোধ্যা, থাইল্যান্ডেও রয়েছে আয়ুত্থায়া । বিদেশের হলেও শহরটির নামের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাবেন ভারতের অযোধ্যার । যে দেশে রয়েছে নিজস্ব রামায়ণ, সেখানে রয়েছে এক টুকরো অযোধ্যাও । জানা যায়, অযোধ্যার রাম মন্দিরের ভূমিপুজোর সময়ে মাটি পাঠানো হয়েছিল আয়ুত্থায়া থেকেও ।

সুকোথাই-এর পর সিয়াম রাজ্যের দ্বিতীয় রাজধানি হিসেবে পরিচিত এই আয়ুত্থায়া । ১৮ শতাব্দীতে তা ধ্বংস হয়ে গেলেও মন্দিরের কিছু অংশ আজও বিরাজমান । সেই সকল ভগ্নাশেষ আজও মনে করিয়ে দেয় সেই পুরনো ঐতিহ্য । অবশিষ্ট সেই মন্দির বা মঠে আজও লক্ষ করা যায় এমন কিছু নকসা যাতে হিন্দু প্রভাব স্পষ্ট ।

আয়ুত্থায়া রাজ্যের প্রথম রাজা ছিলেন রামাথিবোদি । থাইল্যান্ডের রামায়ণও রয়েছে, যার না রামাকিয়েন । বার্মার সেনাবাহিনির হাতে ধ্বংস হয়ে গেলেও আজও যা কিছু অবশিষ্ট রয়ে গিয়েছে তা এই স্থলকে প্রত্নতাত্বিক পর্যটনকেন্দ্র করে তুলেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube