লোকসভা নির্বাচনের আগে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় জাত্রা । প্রসঙ্গত, ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসমের নওগাঁ জেলায় রয়েছেন রাহুল গান্ধী। রামমন্দির উদ্বোধনের দিন অসমের বৈষ্ণব সাধক শঙ্করদেবের জন্মস্থান বারদোভা থানায় যাওয়ার কথা ছিল কংগ্রেস নেতার। কংগ্রেস সূত্রের দাবি, সেই মতো আগে অনুমতিও নেওয়া ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রাহুলের উচিত মন্দির উদ্বোধনের সময় শঙ্করদেবের জন্মস্থান ভ্রমণ এড়িয়ে যাওয়া। এতে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। একই কারণ দেখিয়ে গুয়াহাটি শহরে পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি কংগ্রেসকে। বলা হয়েছিল, শহরের মধ্যে দিয়ে শোভাযাত্রা গেলে আমজনতার সমস্যা হবে। রোগীদের নিয়ে অ্যাম্বুল্যান্স চলাচল করতে পারবে না।

অসমে পুলিশের বাধার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। গুয়াহাটি শহরে ঢোকার চেষ্টা করতেই পদযাত্রা রুখে দেয় পুলিশ। পালটা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। এই বিষয়টি ঘটে রাহুল গান্ধীর সামনেই । ৩৭ নম্বর জাতীয় সড়ক ধরে এগনোর কথা ছিল ন্যায়যাত্রার। মাঝেই ছিল খানাপাড়া, গুয়াহাটি শহরে প্রবেশপথ। সেখানে সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বোরা এবং সাংসদ গৌরব গগৈ কংগ্রেস কর্মীদের শহরে ঢোকার ডাক দেন। সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পুলিশ লাঠিচার্জ চালায় বলে অভিযোগ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

