২২শে জানুয়ারি উদ্বোধন হয় রামমন্দিরের। রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে মঙ্গলবার ২৩শে জানুয়ারি থেকে রামমন্দির খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য । যদিও তার অনেক আগে থেকেই রামলালাকে চাক্ষুস করতে মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন পড়ে গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে একটি ভিডিওতে দেখা যায়, ভোর ৩টের সময় বিপুল সংখ্যক ভক্ত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা আধিকারিকদের। কে আগে মন্দিরে ঢুকবেন, তা-ই নিয়ে ভক্তদের একাংশের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। হাতে পুজোর সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। অনেকে হাতে পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে মন্দির চত্বরে প্রবেশ করেন।

মন্দির উদ্বোধনের পরেই ভক্ত এবং আমন্ত্রিতদের সামনে বক্তব্য রাখতে উঠে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। জানান যে, তাঁর অনেক কিছু বলার থাকলেও কণ্ঠ অবরুদ্ধ হয়ে গিয়েছে। মন্দির উদ্বোধনের পরের দিনও রামমন্দির নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সেই বার্তাতেও রইল ‘আবেগে’র ছোঁয়া।
এই সবের মধ্যেই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডলে ৩ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন । সেই ভিডিওতে রয়েছে সোমবার মন্দির উদ্বোধনের একাধিক মুহূর্তের ছবি। ভিডিওর প্রথমেই দেখা যায়, পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে ঢুকছেন প্রধানমন্ত্রী। তার পর দেখা যায়, আবেগে চোখের জল মুছছেন ভক্তদের একাংশ। প্রধানমন্ত্রী রামলালাকে আরতি করছেন, এই দৃশ্যও রয়েছে ওই ভিডিয়োয়। মোদীর বক্তব্যের একাংশও ছিল ভিডিওটিতে। পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “আমরা ২২ শে জানুয়ারি অযোধ্যায় যা দেখলাম, তা আমাদের স্মৃতিতে আজীবন রয়ে যাবে।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

