দেশনায়কের জন্মদিন পালনে বাম-রাম একহাত নিলেন ফিরহাদ

জাতীয় পতাকা উত্তোলন করে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী পালন করেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার প্রথম নাগরিক মেয়র ফিরহাদ হাকিম এবং তাঁর স্ত্রী ইসমাত হাকিম। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল সহ সমস্ত বিভাগীয় ডিজি সহ পৌর আধিকারিক ও পৌর স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ। এদিন কলকাতা পৌর সংস্থায় একটি নেতাজির চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসমাত হাকিম সহ উপস্থিত কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা। এদিন চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মেয়র সহ সমস্ত বিভাগীয় পৌর আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমি গর্ব অনুভব করি যখন নেতাজি সুভাষ চন্দ্র বসু, চিত্তরঞ্জন দাসের মতো মহান ব্যক্তিরা এই কলকাতা পৌর সংস্থায় পা রেখেছিলেন। তবে আমি মনে করি, মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাঁরা যে কাজ করেছিলেন, তা যেন কোনও দিনও ব্যাহত না হয়। সেই কাজ আমরা করার চেষ্টা করছি। নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্কুলের ছাত্রছাত্রীরা ভালভাবে পড়াশোনা করতে পারবে। কিন্তু বিগত সরকারের আমলে একটা ঐতিহাসিক ভুল ছিল, যখন ইংরেজি মাধ্যম স্কুলে শুধুমাত্র উচ্চবিত্তের সন্তানেরাই পড়ার সুযোগ পেত। আর কেএমসি-এর স্কুলের ছাত্রছাত্রীরা ইংরেজি পড়তে পারত না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিনি চেষ্টা করেছেন, কেএমসি স্কুলে ইংরেজি পড়াশোনার ব্যবস্থা করেছেন। আমাদের কাছে নেতাজিই হলেন রাম। কারণ তিনি দেশের জন্য প্রাণ হয়তো দিয়েছিলেন, সেটা আমরা এখনই জানি না। আমরা নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে বলি, যে তোমার পথ ভারতবর্ষের পথ।” এদিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube