রামলালার মূর্তি কালো কেন? উঠছে রাজনৈতিক খোঁচা

২২শে জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যায় রামমন্দির । তার আগেই প্রকাশ্যে এসেছিল রামলালার মূর্তি । রামলালার অবয়ব কষ্টি পাথরের তৈরি, তা দেখেছে গোটা বিশ্ব । সেই মূর্তিতে রয়েছে একাধিক দামি গয়না । তবে বারংবার যা নিয়ে কথা উঠছে রাজনৈতিক মহলে তা হল রামের মূর্তি কেন দক্ষিণী ঘরানায় তৈরি হল? লোকসভা নির্বাচনের আগেই তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছে রামমন্দির । পূর্ণ মন্দির তৈরি শেষের আগেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ইতিমধ্যেই ।

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর ভারতে ভাল ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল। সেই আত্মবিশ্বাস দেখা গেছে বারংবার । তবে দক্ষিণ ভারতে পদ্ম ফোটাতে চাপের মুখেই পড়তে হয়েছে । বিধানসভার নিরিখে যেখানে দক্ষিণ ভারতে একটি রাজ্যেও ক্ষমতায় নেই বিজেপি। সেই কারণেই কী দক্ষিণ ভারতকে বিশেষ গুরুত্ব দেওয়ার পথে হাঁটছেন মোদী! রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠার’ সকালে তা আরও স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদী বলেই রাজনৈতিক মহলের দাবি । মূর্তির গড়ন, মন্দিরের ঘরানা, তিলকের ধাঁচ, দক্ষিণী কারিগর— সব মিলিয়েই তা স্পষ্ট ।

প্রসঙ্গত, রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেই তামিলনাড়ু গিয়েছিলেন প্রধানমন্ত্রী । ধনুষ্কোডির আরিচল মুনাই পয়েন্টে সমুদ্রের পারে বসে প্রাণায়াম করেন প্রধানমন্ত্রী। গত কয়েক সপ্তাহ ধরে দাক্ষিণাত্যে তাঁর রাজনৈতিক সক্রিয়তা এবং একের পর এক সরকারি প্রকল্পের শিলান্যাস, রোড শো ও প্রতিশ্রুতির লক্ষ্য করা যাচ্ছে। রামায়ণে কথিত, লঙ্কায় যাওয়ার আগে এই ধনুষ্কোডিতেই পুজো করেছিলেন রাম। এখান থেকেই বাঁধা হয়েছিল লঙ্কায় যাওয়ার রামসেতু। সেই স্থান মাহাত্ম্যকে মর্যাদা দিতে সেখানে পুজো দেন মোদী।

এমনকি রামলালার মূর্তি তৈরিতে যে কষ্টি পাথর ব্যবহার করা হয়েছে তাও এসেছে দক্ষিণের এক দলিত কৃষকের থেকেই । সামনেই লোকসভা নির্বাচন । সেই নির্বাচনে দক্ষিণ ভারতের মনে জায়গা পদ্ম ফোটাতে পারবেন কি না তাই এখন দেখার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube