চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২রা ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শুরুর সময় ইতিমধ্যে বদল করা হয়েছে। উভয় ক্ষেত্রেই সব পরীক্ষা সকাল পৌনে দশটা থেকে শুরু হবে বলে জানান হয়েছে।
এবার আরও বড় সিদ্ধান্ত জানান হল পরীক্ষা নিয়ে । মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাগ-পকেট তল্লাশি করবে না পুলিশ । পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ, কিন্তু পরীক্ষার্থীদের ব্যাগ পকেট তল্লাশি করতে পারবেন না তাঁরা ।শনিবারের বৈঠকে এই সিদ্ধান্ত সাফ জানিয়ে দিলেন মুখ্যসচিব । শনিবার শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক ছিল মুখ্য সচিবের । বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও ।মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েই মূলত ছিল এই বৈঠক । নবান্নের বৈঠক থেকেই এই বার্তা মুখ্যসচিবের ।
নবান্ন জানিয়েছে, মুখ্য সচিবের মতে প্রশ্নপত্র ফাঁস বা সে ধরণের কোনও ঘটনা যাতে না ঘটে তা আটকানোর দায়িত্বই পুলিশের। কিন্তু পরীক্ষার্থীদের ব্যাগ বা পকেটে পুলিশ চিরুনি তল্লাশি চালালে তা পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অপরাধ না করে ওরা কেউ অপরাধী নয় যে পুলিশ দিয়ে তল্লাশি করাতে হবে। মোবাইল বা কোনও ইলেকট্রনিক গেজেট নিয়ে কোনও পরীক্ষার্থী ঢুকছে কি না তা দেখতে হলে স্কুলের কোনও শিক্ষক যেন তা তল্লাশি করেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

