২২শে জানুয়ারি অযোধ্যায় হয়েছে রামমন্দির প্রতিষ্ঠা । প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে ঘরে ঘরে অকাল দীপাবলি পালনের কথা ছিল । যেমন কথা তেমনই কাজ । যারা যেতে পারেননি তাঁরা সকলেই ঘরে বা স্থানীয় মন্দিরে জ্বালিয়েছেন দ্বীপ । এবার পালা পরিষ্কারের । ২৩শে জানুয়ারির সকালে দেখা গেল তেমনই চিত্র ।
নিজের হাতে আত্রেয়ী নদীর ঘাট পরিষ্কার করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সন্ধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বালুরঘাটে এই নদীর তীরে এক লক্ষ পদীপ প্রজনন এবং সেই সঙ্গে সন্ধ্যা আরতি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। সেই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পুণ্যতীর্থ তথা মেলায় পরিণত হয়েছিল আত্রেয়ী নদীর ঘাট।
মঙ্গলবার সকালে সংসার সুকান্ত মজুমদার সশরীরে সদরঘাটে উপস্থিত হয়ে গত কালকে ব্যবহৃত প্রদীপ উপরে থাকা অন্যান্য সামগ্রী পরিষ্কার করলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কর্মকর্তা ও সমর্থকরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

