আজ, মঙ্গলবার নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিন । আর আজকের দিনে আজও নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মৃতি নিয়ে ঐতিহ্য বহন করে চলেছে মুর্শিদাবাদ জেলার ঘোষ মৌলিক পরিবার ।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত পাঁচথুপির ঘোষ মৌলিক পরিবার । ঘোষ মৌলিক পরিবারের বাসিন্দা সুনীল মোহন তখন কলকাতায় বসবাস করতেন । সেই সময় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন সুনীল মোহন । আর তার জেরেই ১৯৩৫ থেকে ১৯৩৭ সালের মধ্যে নেতাজী সুভাষ চন্দ্র বসু পা রেখেছিলেন পাঁচথুপি গ্রামে । ঘোষ মৌলিক পরিবারে লুচি, আলুরদম ও পায়েস খেয়ে ছিলেন তিনি । নেতাজী সুভাষ চন্দ্র বসুর সঙ্গে পাঁচথুপি গ্রামের যেন নাড়ির টান ছিল । তাই আজও গর্ববোধ করেন গ্রামের বাসিন্দারা ।
জানা যায়, নেতাজী সুভাষ চন্দ্র বসু পাঁচথুপি গ্রামে সংগঠন গড়ে তোলার জন্য পা রেখেছিলেন; যা আজও ঐতিহ্য বহন করে চলেছে বলে জানা যায় । এখানেই রাত্রী বাস করেছিলেন তিনি । নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আজও স্মৃতি জড়িয়ে আছে পরিবারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

