সোমবার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল রামলালার । আজ মঙ্গলবার সাধারণ মানুষের জন্য খুলে গেল অযোধ্যার মন্দিরের দ্বার । মন্দির চত্ত্বরে রামলালার দর্শনার্থে তাই আজ ছিল বিশাল লাইন ।
গতকালি অজধ্যায়র রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আমন্ত্রিত হয়েছিল বহু অতিথি । তবে সকল বিশিষ্টজনেরা গতকাল মন্দিরে উপস্থিত থাকলেও, সেখানে গতকাল সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না । সোমবার প্রাণ প্রতিষ্ঠা উৎসবের পর মঙ্গলবারই মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হল ।
আজ ভোর হতেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে থাকেন ভক্তরা । লাইনে দাঁড়িয়ে থাকা ভকতদের হাতে দেখা যায় পুজোর সামগ্রী । শোনা যায় ‘জয় শ্রী রাম’ ধ্বনিও । মন্দিরের ওয়েবসাইটে জানানো হয় মন্দির খোলা থাকার কথা সকাল ৭টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত । মাঝে আড়াই ঘন্টা বন্ধ রেখে আবার দুপুর ২টো থেকে সন্ধ্যে ৭ পর্যন্ত খোলা থাকবে মন্দির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

