শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সাষ্টাঙ্গে প্রণাম সারেন প্রধানমন্ত্রী

সোমবার অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানে উপস্থিত ছিলেন এলাকধিক তারকারা । হেলিকপ্টার ব্যবহার করে গোটা অযোধ্যা নগরীর উওর পুষ্পবৃষ্টি করা হয় আকাশ থেকে ।

এদিন হাতে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী । তিনি বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে ছিলেন অযোধ্যায় । অযোধ্যায় মোদী পৌঁছে ছিলেন সকাল ১০টা বেজে ৩০ মিনিট নাগাদ । অযোধ্যার বাল্মিকি বিমানবন্দর থেকে হেলিপ্টারে মন্দিরের উদ্দেশ্যে রওনা হন তিনি । বেলা ১২টার পর শুরু হয় মূল অনুষ্ঠান ।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত । একই সঙ্গে পুজোয় অংশগ্রহণ করেন তাঁরা । খোলা হয় রামলালার চোখ । সেই সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ও রাজ্যপাল আনন্দীবেন পটেল । শঙ্খধ্বনিতে প্রাণ প্রতিষ্ঠা হয় রাম লালার । পঞ্চপ্রদীপ সহকারে রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী । পূজা শেষে রামলালাকে সাষ্টাঙ্গে প্রনাম সারলেন মোদী ।

৮৪ সেকেন্ড ধরে “অভিজিৎ মুহূর্তে” রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হলেও গোটা অনুষ্ঠানটি চলে এক ঘণ্টারও বেশি সময় ধরে । বেলা ১টা নাগাদ সভামঞ্চে যান মোদী । তিনি এদিন বলেন “আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। হাজার বছর পরেও সবাই আজকের এই মুহূর্তের চর্চা করে জাবনে । রাম মন্দির নির্মাণের বিরধিতা যারা করেছিলেন তাঁদের উদ্দেশ্যে মোদী বলেন, তাঁরা ভারতের পবিত্রতা বুঝে উঠতে পারেননি । মঞ্চে তিনি বলেন “আজ বিজয়ের দিন নয়, বিনয়ের দিন” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube