হাওড়ায় হেরিটেজ কার এবং মোটর বাইকের প্রদর্শনী

মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম দিবস । নেতাজীর জন্ম দিবস উপলক্ষে তাই স্বেচ্ছাসেবী সংস্থা ‘ ইচ্ছেডানা ‘-র পক্ষ থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আয়োজন করা হয় হাওড়া হেরিটেজ ড্রাইভ । হেরিটেজ গাড়িগুলিকে দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ।

মঙ্গলবার আয়োজিত এই হেরিটেজ ড্রাইভে প্রায় ৩৮ টি গাড়ি এবং ৩০ টি মোটরবাইক অংশগ্রহণ করে । এদিনের এই প্রদর্শনীতে দেখা যায় ১৯২১ সালের রোলস রয়েস গাড়ি । একই সঙ্গে সকলের নজর কাড়ে ১৯৭৪ সালের ল্যান্ড রোভারও । পাশাপাশি প্রদর্শনীতে শোভা পায় ১৯৯৪ সালের কন্টেশা গাড়িও ।

২০২৪ সালের এই অনুষ্ঠান সংগঠনের দ্বিতীয় উদ্যোগ । এই নিয়ে সংগঠনের পক্ষ থেকে এই প্রদর্শনীর আয়োজন আজ দ্বিতীয় বর্ষে পড়ল । এই প্রদর্শনী উপভোগ করার জন্য স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube