নিউজটাইম ওয়েবডেস্ক : ।। স্বর্ণালী মান্না ।।
টেলর ফ্রিৎজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ । মঙ্গলবার ৭-৬, ৪-৬, ৬-২, ৬-৩ সেটে নিজের জয় নিশ্চিত করলেন তিনি । এদিন প্রথম সেটে টাই ব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে হারের মুখ দেখতে হয় তাঁকে । তবে পরের দু’টি সেটে আবার ফর্মে ফেরেন তিনি । প্রথম দু’টি রাউন্ডে একটি করে সেট হেরে যান জোকোভিচ । তবে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে বাজিমাত করলেন তিনি । হারিয়ে দিলেন টেলর ফ্রিৎজকে । অন্যদিকে পর পর ৪টি ম্যাচে স্ট্রেট সেটে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন কোকো গফ । মঙ্গলবার একটি ম্যাচে হেরেও কোয়ার্টার ফাইনালে জিতলেন কোকো ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

