নতুন পালক সূর্যর মুকুটে। আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব। দু’দিন আগেই আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৩ সালে ১৭টি টি- টোয়েন্টি ইনিংস খেলে তাঁর সংগ্রহ ৭৩৩ রান। গড় ৪৮.৮৬। স্ট্রাইক রেট ১৫০-এর বেশি। তারই ফলস্বরূপ টানা দ্বিতীবারের জন্য এই সম্মান পেলেন স্কাই।

সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এ নিয়ে কোনও সন্দেহ নেই। আইসিসিও তাঁর পারফরম্যান্স দেখে সেটাই মনে করে। সেই সূর্য এখন ২২ গজ থেকে দূরে রয়েছেন। সম্প্রতি জার্মানিতে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এ বছরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাঁর আগে স্কাইয়ের মতো ক্রিকেটার কত দ্রুত ফিট হতে পারেন, সেদিকেই নজর রয়েছে বিসিসিআইয়ের। শোনা গিয়েছে, এ বছরের আইপিএলের সময় তিনি মাঠে ফিরতে চলেছেন। অবশ্য পুরোটাই নির্ভর করতে তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে, তার ওপর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

