সুপার কাপের সেমিফাইনালের মহড়া শুরু করে দিল ইস্টবেঙ্গল

সুপার কাপের সেমিফাইনালের মহড়া শুরু করে দিল ইস্টবেঙ্গল। দুদিন বিশ্রামের পর সোমবার সন্ধ্যায় দল নিয়ে মাঠে নেমে পড়লেন কোচ কার্লেস কুয়াদ্রাত। লাল হলুদ শিবিরে এখন খুশির হাওয়া। টানা ৮ ম্যাচ অপরাজিত মশাল বাহীনি। রুখে দিয়েছে মুম্বই সিটি, ওড়িশা এফসির মত মহাশক্তিধর দলকে। তার ওপর ডার্বি জয়ের আত্মবিশ্বাস। আর সেমিফাইনালের আগে সেই আত্মবিশ্বাসই ভরসা যোগাচ্ছে টিম কুয়াদ্রাতকে। ছন্দে রয়েছেন ক্লেটন সিলভা। হিজাজি মাহের যোগ দেওয়ার পর বদলে গিয়েছে লাল হলুদ রক্ষণের চেহারা। সবমিলিয়ে এই ইস্টবেঙ্গল স্বপ্ন দেখাচ্ছে লাল হলুদ সমর্থকদের।

তবে ইস্টবেঙ্গলে আসার পর থেকে বারেবারেই কার্লেস কুয়াদ্রাত টের পেয়েছেন লাল হলুদ সমর্থকদের ট্রফি জয়ের আর্তনাদ। কিন্তু কবে ট্রফি আসবে? ২০১২। শেষবার সর্বভারতীয় ট্রফি ঢুকেছিল লাল হলুদ তাঁবুতে। তারপর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। অপেক্ষা দীর্ঘায়ীত হয়েছে লাল হলুদ সমর্থকদের। ক্রমশ বেড়েছে ট্রফির হাহাকার। চলতি মরসুমের শুরুতে ডুরান্ডে রানার্স হওয়ার পর সেই চাহিদা আরও তীব্র হয়েছে। এবার সামনে সুপার কাপ জয়ের হাতছানি। লড়াই বাকি ১৮০ মিনিটের। না এবার আর খালি হাতে ফিরতে চাননা তিনি। উৎকল রাজ্য থেকে এই বঙ্গে ট্রফিটা আলতে মরিয়া কুয়াদ্রাতও।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube