মুর্শিদাবাদে দ্বিতীয় দিনের বাসের কর্মবিরতির ফলে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষজন । সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের কর্ম বিরতির ডাক দিয়েছেন বেসরকারি বাস মালিক সংগঠন । সোমবার থেকেই শুরু হয়ে যায় এই বাস ধর্মঘট ।
মঙ্গলবার দ্বিতীয় দিনেও অব্যাহত বাসের কর্মবিরতি । যার কারণে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের । বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়, অটো ও টোটোর দৌরাত্ম্যের কারণে বেসরকারি বাসের যাত্রী সংখ্যা ক্রমশ নিম্নমুখী হয়ে চলেছে ।
শুধু তাই নয়, একই সঙ্গে জাতীয় সড়কের উপরে টোলের জুলুমবাজিও অব্যাহত রয়েছে বলে তাঁদের দাবি । এই ধরণের নানান সমস্যার প্রতিবাদ জানিয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে । যদিও বাস মালিকরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে কোন সদুত্তর না পাওয়ার কারণে অব্যাহত রয়েছে বাস ধর্মঘট ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

