অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার!

নিজের বাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার । মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জোতকমল এলাকাতে নিজের বাড়ির ভিতরে আগুনে পুড়ে মৃত্যু হল সাধনা ভাস্কর নামে এক বৃদ্ধার । মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।

জানা যাচ্ছে মঙ্গলবার ভোর রাত্রেই লালগোলা রঘুনাথগঞ্জ রাজ্য সড়কের পাশেই একটি বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকতেন সাধনা ভাস্কর নামের এক বৃদ্ধা । প্রত্যেক দিনের মতো গতকাল আশেপাশের দোকান বন্ধ করেই সবাই বাড়ি চলে যান । পরবর্তীতে মঙ্গলবার সকালবেলায় এলাকার বাসিন্দারা লক্ষ করে ঘরের ভেতরে অগ্নিদগ্ধ অবস্থায় আছেন ওই বৃদ্ধা ।

ঘটনা সামনে আসতেই রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে খবর । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । তবে এদিন কী ভাবে নিজের ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তাঁর তা নিয়ে ধন্দে রয়েছেন স্হানীয় বাসিন্দারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube