রাজ্যজুড়ে ফের পারদ পতন!

উত্তরের হাওয়ার দাপটে এক ধাক্কায় এক রাতেই ৩ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রার পারদ । সোমবার মরশুমের শীতলতম দিন কলকাতায় ।

কলকাতায় আজ অর্থাৎ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ । আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১২ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর ।

রাজ্যজুড়েই কমছে তাপমাত্রা । আগামী ২৪ ঘণ্টা একই রকম পরিস্থিতি থাকবে বলে জানা যাচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । বুধবার অর্থাৎ ২৪ শে জানুয়ারি রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে । বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । দক্ষিণবঙ্গের উপকূলের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি ।

উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । যার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় । আজ হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube