কলকাতা বইমেলা প্রাঙ্গণে বিশৃঙ্খলা!

কলকাতা বইমেলা প্রাঙ্গণে শুরু হয় চরম বিশৃঙ্খলা । বিজেপি সমর্থক ও বিধান নগর পুলিশের মধ্যে বাঁধে বচসা । সোমবার বইমেলার ভিতরে বিজেপির পদ্মফুল বিতরণকে উদ্বোধনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় ।

অযোধ্যায় রামলালার মন্দিরের উদ্বোধনের পরেই, কলকাতার রাস্তায় দেখা মেলে খুদে রামলালাদের । কলকাতা বই মেলা প্রাঙ্গণে তির-ধনুক হাতে একাধিক রামলালার দেখা মিলল সোমবার । এদিন তাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও অন্যান্য বিজেপি সমর্থকরা ।

সাধারণ মানুষের হাতে পদ্মফুল তুলে দেওয়ার পাশাপাশি জয় শ্রীরাম স্লোগানও দেয় তাঁরা । বিধান নগর পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা এসে পৌঁছান ঘটনাস্থলে । রুদ্রনীল ঘোষ এবং অন্যান্য বিজেপি সমর্থকদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের । পুলিশের এদিন তাঁদের জানায় বইমেলা প্রাঙ্গণের ভেতরে কোন রাজনৈতিক কর্মকান্ড বা কোন প্রসেশন করার কোন অনুমতি নেই ।

অপরদিকে বিজেপির পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ জানান, বইমেলা প্রাঙ্গনে কোন বিক্ষোভ তাঁরা করছিলেন না; শুধুমাত্র পদ্ম ফুল বিতরন করছিলেন । পুলিশি বাধার ফল্রেই প[অরিস্থিতি উত্তপ্ত হয় বলে তিনি জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube