মঙ্গলবার ডিএ মঞ্চে অনশনরত আন্দোলনকারীদের সঙ্গে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । বকেয়া মহার্ঘভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ । এদিন শহিদ মিনারের মঞ্চে সরকারি কর্মচারীদের পাশে দেখা গেল শুভেন্দু অধিকারীকে ।
মঙ্গলবার সকালে অনশন মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা । এদিন আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন তিনি । একই সঙ্গে জানালেন তাঁদের ডাকা নবান্ন অভিযানেও থাকবেন তিনি । তবে শহিদ মিনারের মঞ্চ থেকে তৃণমূলকে বিঁধতেও ছাড়েননি শুভেন্দু, তুলেছেন লুঠের কথাও । তাঁর বক্তব্য সরকারি মদতেই লুঠ হয়ে যাচ্ছে টাকা । পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও অভিযোগ তোলেন, ৬ লক্ষ স্থায়ী পোস্ট অবলুপ্ত করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে । সেই জায়গায় বহু অস্থায়ী কর্মীকে নিযুক্ত করছে সরকার ।
পাশাপাশি এদিন আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শুভেন্দু এক প্রকার হুঁশিয়ারি দিলেন রাজ্যকে । তিনি বলেন, আন্দোলনকারীদের কোন ক্ষতি হলে, আগুন জ্বলবে রাজ্যে! প্রসঙ্গত ইতিমধ্যেই ৪ % ডিএ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । তবে কেন্দ্রীয় হারে ডিএ আদায়ে করতে বদ্ধপরিকর সংগ্রামী যৌথ মঞ্চ ।
অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, ডিএ আন্দোলনকারীরা সম্পূর্ণ অযৌক্তিকভাবে একটা কর্মসূচী চালিয়ে যাচ্ছেন । তিনি আরও জানান, বিরোধীদের প্ররোচনায় বিরোধীদের জন্য একটি মঞ্চ তুলে ধরছেন আন্দোলনকারী কর্মীরা । একই সঙ্গে তিনি জানান, বিরধীরা বড় রকমের কোনও একটা গণ্ডগোল করার চেষ্টা করছেন । একই সঙ্গে বকেয়া ডিএ প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, কেন্দ্র থেকে রাজ্যের বরাদ্দ অর্থ আটকে দেওয়া হয়েছে । তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সম্ভব চেষ্টা করে চলেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

