সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ ডাক দিয়েছিলেন সংহতি জাত্রার । অপরদিকে রাজ্যে একাধিক কর্মসূচী নিয়ে ব্যস্ত বঙ্গ বিজেপিও ।
উত্তর কলকাতার বৈকুণ্ঠ মন্দির থেকে দক্ষিণ কলকাতার রাম মন্দির পর্যন্ত একটি পদযাত্রায় সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পরবর্তীকালে তাঁকে দেখা যায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষের একটি অনুষ্ঠানে । এদিন লেবুতলা পার্কে ছিল অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠানের সম্প্রচার অনুষ্ঠান । সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা । অন্যান্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সেই সম্প্রচার অনুষ্ঠান দেখেন তিনি ।
একই সঙ্গে জানা যাচ্ছে, এদিন নিজের হাতে গঙ্গা আরতি করবেন নন্দীগ্রামের বিধায়ক । শুধু তাই নয় ভূকৈলাস মন্দিরের পূজা-অর্চনাতেও অংশগ্রহণ করবেন তিনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

