নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নিজের জায়গায় ফিরলেন রাম । রামমন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো, স্তোত্রপাঠ, অঞ্জলি ও আরতির মধ্যে দিয়ে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। রামলালার মূর্তি উন্মোচন করেন।
রামলালার সাজসজ্জা ছিল দেখার মতো । রামের মাথা থেকে পা পর্যন্ত মুড়ে আছে সোনা,হীরে জহরত, মনি-মাণিক্য । মাথায় হীরের মুকুট, কপালে টিকা সেই টিকা মূলত হীরেরই, গলায় হার, কানপাশায় সুসজ্জিত হয়ে, ফুলের মালায় ঢেকে প্রথমবারের মতো দেশবাসীর সামনে হাজির হন রামলালা। রামের এই ভুবন ভোলান মূর্তি ও সাজসজ্জা দেখে মুদ্ধ সকলে । ধুতি-পাঞ্জাবিতে সজ্জিত হয়ে রামমন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর শুরু হয় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। মঙ্গল ধ্বনির মধ্যে দিয়েই রামলালার অভিষেক অনুষ্ঠান শুরু হয় অযোধ্যায়। মোদীর সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর রামমন্দিরের গর্ভগৃহে রামলালার পুজো করে ‘অভিজিৎ মুহূর্তে’ প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী মোদী। রামলালার চরণে পদ্ম নিবেদন করেন। করজোড়ে প্রণাম করে যোগী আদিত্যনাথও। তারপর রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণপ্রতিষ্ঠা শেষে রামলালাকে ষাষ্ঠাঙ্গে প্রণামও করেন মোদী। সূত্রের খবর, রামলালার সাজ-সজ্জার অধিকাংশই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পাঠিয়েছেন । রাজবেশে সেজে দেশবাসির সামনে আসলেন রামলালা । আগামীকাল অর্থাৎ ২৩শে জানুয়ারি থেকেই জনসাধারণের জন্য খুলে যাবে রামমন্দির । রামলালার মূর্তিতে সোনা, রুপো আর হিরের অলঙ্কারে মোড়া সেই মূর্তিতে লুকিয়ে রয়েছে আরও অনেক তাৎপর্যপূর্ণ চিহ্ন। বাইরে থেকে সবটা বোঝা না গেলেও মূর্তিতে খোদাই করা আছে সে সব চিহ্ন। মূর্তির ওজন ১৫০ থেকে ২০০ কেজি। এই মূর্তিতে পাঁচ বছরের বালক রামের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। পরণে রয়েছে হলুদ ধুতি। রামলালার সেই মূর্তি জুড়ে খোদাই করা আছে বিষ্ণুর ১০ অবতার। রয়েছে মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কালকির প্রতিকৃতি। ছাড়া ডান পায়ের কাছে খোদাই করা আছে হনুমানের প্রতিকৃতি। রামকেও বিষ্ণুর অবতার রূপে বর্ণনা করা হয়। মনে করা হয়, ত্রেতাযুগে অযোধ্যার যুবরাজ ও রাজা রূপে রাম হিসেবেই অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণু। এছাড়া রামের মাথার দিকে খোদাই করা হয়েছে স্বস্তিক ও ওম-এর মতো হিন্দু ধর্মের কিছু প্রতীক। গদা, চক্র ও শঙ্খও খোদাই করা আছে পাথরের মূর্তি। এছাড়া ৫১ ইঞ্চির ওই মূর্তির হাতে রয়েছে তীর-ধনুক। আশীর্বাদের ভঙ্গিতে রয়েছে সেই মূর্তি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

