রাজ্য পুলিশের সঙ্গে সিট গঠনে ‘আপত্তি’ জানিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ ইডি

সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গেলে শাহজাহানের উস্কানিতে স্থানীয় মানুষদের কোপে পড়েন ইডি আধিকারিকরা । ইডি আধিকারিকদের উপর হামলার এই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রধান বিচারপতির বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। সেই সঙ্গে সব পক্ষকে মামলার নথি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ইডির তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী জানিয়েছেন, বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চ রাজ্য পুলিশের সঙ্গে সিবিআইয়ের পুলিশ সুপারকে যৌথ ভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রাজ্য পুলিশ অতীতে বরাবর কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অসহযোগিতা করেছে বলে ইডির দাবি। সুতরাং এহেন সিটের উপর ইডির ভরসা নেই। ইডি মনে করছে এর ফলে নিরপেক্ষ তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। সেই সঙ্গে তথ্য ও প্রমান লোপাটের চেষ্টাও হতে পারে বলে ইডির তরফে আশঙ্কা। তাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। 

সিঙ্গল বেঞ্চ সিবিআইয়ের কাছে চার জন পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের নাম চেয়েছিল। সেই সঙ্গে রাজ্যের কাছেও পুলিশ সুপার পদ মর্যাদার অফিসারের নাম চেয়েছিল। তবে সিবিআই এবং ইডি প্রথম থেকেই তা নিয়ে আপত্তি করে। তাদের মতে, সন্দেশখালি কাণ্ডে নাটের গুরু শেখ শাহজাহানকে গ্রেফতারের ইচ্ছে থাকত তবে, রাজ্য পুলিশ এতদিনে তা করে ফেলতে পারত। কিন্তু রাজ্য পুলিশের সেই সদিচ্ছা নেই। তাই যৌথ তদন্ত করার অর্থ হল, আরও জটিলতা তৈরি করা। সেই কারণেই তদন্তের নিরপেক্ষতার স্বার্থে শুধু সিবিআইয়ের উপর দায়িত্ব ছাড়ার আবেদন জানানো হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube