অযোধ্যার পাশাপাশি ২২শে জানুয়ারি রাজ্যের একাধিক জায়গায় মন্দির উদ্বোধন ও পুজোর ব্যবস্থা করা হয়েছিল । জলপাইগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বামনপাড়া ৫ নম্বর গুমটি এলাকায় ২২ ফুটের রামের মুর্তি গড়ে পুজো শুরু করা হয় সোমবার । সেইখানেই পুজোয় নিরাপত্তার দায়িত্বে নেই রাজ্যের পুলিশ, তার বদলে এল কেন্দ্রীয় বাহিনী রেলওয়ে প্রোটেকশন ফোর্স( আর পি এফ)। হঠাৎ সেখানে পুলিশ না এসে পুজোর আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে চলে আসে আর পি এফ। তাতেই হইহই পড়ে যায় এলাকায়। অরাজনৈতিকভাবে রামের পুজো হচ্ছে, তাহলে কেন এল কেন্দ্রীয় বাহিনী ! প্রশ্ন অধিকাংশের ।
তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি জানান, “আসলে মোদীর উদ্যোগে এইসব অধর্মের কাজকর্ম হচ্ছে। লোকসভা ভোটকে সামনে রেখেই রামনবমীর আগে এটা আসলে অকালবোধন।”
২২ ফুটের রামের মুর্তি পুজোর আয়োজক অবশ্য রামলালা পুন:প্রতিষ্ঠা উদযাপন কমিটি।আহ্বায়ক মানস মুস্তাফি জানান, “আসলে এটা আমাদের অরাজনৈতিক অনুষ্ঠান। কে কী রাজনীতি করছে তা নিয়ে তাদের মাথাব্যথা নেই। সোমবার থেকে তিনদিন চলবে তাদের পুজা অনুষ্ঠান।”
যদিও আর পি এফের এনজেপির স্টেশন সুপারিন্টেন্ডেন্ট ফারুক জানান, “আসলে জলপাইগুড়ি শহরের যেখানে ২২ ফুটের রাম মুর্তির পুজো হচ্ছে। সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। পাশেই রেলওয়ে লেবেল ক্রশিং, ট্রেন চলাচলে যাতে কোনও সমস্যা না হয় তাই পুজা কমিটির সহযোগিতা চেয়ে তাই আবেদন করতে এসেছিলাম।”
তবে পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীর এমন হঠাৎ আগমনে কার্যত অস্বস্তিতে স্থানীয় রাজনৈতিক কর্মীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

