রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে নানা জিনিস । কোথাও তৈরি হয়েছে প্রায় ৭০০০ কেজি হালুয়া, তো কোথাও লাড্ডু । রামলালাকে উৎসর্গ করেই যাবতীয় উৎসব-আনন্দ । শুধু অযোধ্যাতেই নয় দেশের বিভিন্ন প্রান্তেই নানা রকম আয়োজন করেছেন স্থানীয়রা । বাদ যায় নি এরাজ্যও ।
বাঁশবেড়িয়ার রামমন্দিরে ৫১ হাজার লাড্ডু বিলির দাবি জানালেন মন্দির কর্তৃপক্ষ। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের মুহূর্তকে চির স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ এই মন্দিরের । এখানে ৫০ বছরের পুরনো হনুমান মন্দির রয়েছে। বছর কয়েক আগে সেখানে রাম মন্দিরও তৈরি হয়েছে।
ওই মন্দিরেই শনিবার থেকে শুরু হয় লাড্ডু তৈরির বিশাল আয়োজন। পুরুষ মহিলা মিলিয়ে এলাকার প্রায় ৭০ জন মানুষ লাড্ডু তৈরিতে হাত লাগিয়েছিলেন। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই সেই লাড্ডু বিতরণ হল এলাকা জুড়ে । এ ছাড়াও রাম, সীতা ও লক্ষ্মণকে ভোগ হিসেবে তিনটি ১১ কেজির লাড্ডু দেওয়া হয়। মন্দিরের পুরোহিত রোহিত নারায়ণ পন্ডিত জানান,মন্দিরে প্রতি বছর হনুমান জয়ন্তী ও জন্মাষ্টমীতে বিশেষ পুজো হতো। এ বার থেকে প্রত্যকবারই ২২ শে জানুয়ারি দিনটিতে বিশেষ পূজার্চনা হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

