হাইকোর্টের নির্দেশ জাল করে নিম্ন আদালত থেকে সাজাপ্রাপ্ত বন্দির জামিন করানোর ঘটনায় সিআইডির জালে ধৃত মূল আসামী । রবিবার তাঁকে আটক করে সিআইডি । একই সঙ্গে এই ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিআইডি-র হাতে । ভরতপুর থানার আঙারপুর ব্রিজ থেকে ওই ঘটনার মূল অভিযুক্ত লালু সেখকে গ্রেফতার করেছেন সিআইডি-র আধিকারিক ।
তদন্তে জানা যায়, সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দী লালু সেখকে জামিনে মুক্ত করতেই হাইকোর্টের নির্দেশ জাল করার পরিকল্পনা করেন তারই ছেলে লাবু সেখ । এক আইনজীবীকে সঙ্গে নিয়ে জাল বা ভুঁয়ো নথি তৈরির পরিকল্পনা করেছিল লাবু । এমনই চাঞ্চল্যকর দাবি উঠল সিআইডির পক্ষ থেকে । রবিবার রাতে ভরতপুর থানার আঙারপুর ব্রিজ থেকে ওই ঘটনার মূল অভিযুক্ত লালু সেখকে গ্রেফতার করেছেন সিআইডি ।
উল্লেখ্য, লালু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দীর বিরুদ্ধে হাইকোর্টের নথি বা জামিনের নির্দেশ জাল করে তা কান্দি আদালতে পেশ করা হয় । সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে। পরে ওই নথি খতিয়ে দেখে বোঝা যায় ওই জামিনের নির্দেশের নথি সম্পূর্ণ ভু্ঁয়ো । বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে ।
এরপর হাইকোর্ট নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছিল সিআইডি । এবং রবিবার মূল অভিযুক্ত লালু সেখকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় । অভিযুক্ত লালু সেখকে এজলাসে তোলার সময় লালু সেখ বলেন এই ঘটনার পিছনে কান্দি মহকুমা আদালতের আইনজীবী জড়িত রয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

