রামলালার প্রাণ প্রতিষ্ঠায় রাজ্য থেকেই মঙ্গল কামনায় যজ্ঞ করছেন বিজেপি বিধায়ক

রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অযোধ্যায় গিয়ে উপস্থিত হতে পারেন নি অনেকেই । সেই কারণেই নিজের এলাকা থেকে সেই অনুষ্ঠানে সামিল থাকছেন গেরুয়া শিবিরের কর্মকর্তারা । বিশেষ যজ্ঞের আয়োজন করছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ।

এক দিকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে এই এই রাজ্যের উত্তর ২৪ পরগণা পাল্লায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ যোজ্ঞ করছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। দশ জন সাধু সন্তর উপস্থিতিতে নিজের বিধানসভার মানুষদের সঙ্গে নিয়ে তাঁদের মঙ্গল কামনায় যজ্ঞ করলেন বিধায়ক। গেরুয়া বসন পড়ে যজ্ঞে বসেছেন স্বপন মজুমদার।

তিনি বলেন, “৫০০ বছর অপেক্ষার পর রামলালার প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে দেশে। এই বিশেষ দিনে বিধানসভার মানুষের মঙ্গল কামনায় এই যজ্ঞ করা হচ্ছে।” একই সঙ্গে সকলেকে সন্ধ্যায় বাড়িতে প্রদীপ প্রজ্বলন করতে অনুরোধ করেন তিনি । সূত্রের খবর যজ্ঞের শেষে বিজেপির পক্ষ থেকে দুপুরে আছে মিছিলও । মিছিলে থাকবেন বিধায়ক নিজেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube