দীর্ঘকাল অপেক্ষা, অবশেষে অযোধ্যায় রাম লালা

সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ । প্রায় ৫০০ বছরের অপেক্ষার পর অযোধ্যা যেন ফিরে পেল নিজের ‘প্রাণ’ । বছরের পর বছর, দশকের পর দশক । সোমবার নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করেন ।

১৫২৮ থেকে ১৯২৯ সালে বাবরের নির্দেশে মসজিদ নির্মাণ করে মীর বাকি । কথিত আছে, হিন্দু মন্দিরের ভিত ভেঙেই তৈরি হয় সেই মসজিদ । ১৮৮৫ সালে অযোধ্যা নিয়ে প্রথম মামলা দায়ের করা হয় । ফৈজাবাদ জেলা আদালতে মামলা দায়ের করেন মহন্ত রঘুবীর দাস । মসজিদ লাগোয়া জমিতে নির্মাণের দাবি জানান মহন্ত । সেই মামলা খারিজ করে দেয় আদালত ।

১৯৪৯ সালে বির্তকিত সৌধে রামলালার মূর্তির আবির্ভাব ঘটে ।এই ঘটনাকে দৈব আবির্ভাব বলে দাবি ছিল হিন্দুদের । অপরদিকে মূর্তি রেখে যাওয়া হয়েছে বলে দাবি করেন অনেকে । গোপাল সিমলা বিশারদ ও পরমহংস রামচন্দ্র দাস আবারও ফৈজাবাদ আদালতে মামলা দায়ের করেন ।

অন্যদিকে ১৯৬২ সালে পাল্টা মামলা করে সুন্নি ওয়াকফ বোর্ড ।বির্তকিত জমির মালিকানা দাবি করে বোর্ড ।এমনকি মূর্তি সরিয়ে দেওয়ার দাবি ওঠে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে । ১৯৮৬ সালের ১ ফেব্রুয়ারি ফৈজাবাদ সেশন কোর্টে পুজোর অনুমতি দেওয়া হয় হিন্দুদের । সেশন কোর্টে আপত্তি জানায় মুসলিমরা;তৈরি হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি ।

১৯৮৯ সালের ৯ নভেম্বর বির্তকিত জমিতে বিশ্ব হিন্দু পরিষদকে শিলান্যাসের অনুমতি দেওয়া হয় । অনুমতি দেয় রাজীব গান্ধী সরকার । ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেন করসেবকরা । ২০০২ সালে এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত জমির মামলা শুনানি হয় ।শীর্ষ আদালতের রায়, সরকার অধিকৃত জমিতে কোনও ধর্মীয় কাজ করা যাবে না ।

২০১০সালে বিতর্কিত মামলার রায় দিল এলাহাবাদ হাইকোর্ট । বিতর্কিত ২.৭৭ একর জমিকে ৩ ভাগে ভাগ করার পরামর্শ দেওয়া হয় । রামলালা, সুন্নি বোর্ড ও নির্মোহী আখড়ার মধ্যে জমি ভাগ করার পরামর্শ দেওয়া হয় । ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় বের হয় । রাম মন্দিরকে জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় । ২০২০ সালে ৫ ফেব্রুয়ারি, রামমন্দির ট্রাস্ট ঘোষণা গঠন করে ভারত সরকার ।

অবশেষে ২২ জানুয়ারি ২০২৪ সালে অযোধ্যায় ফিরল “প্রাণ” । এদিনের অনুষ্ঠান শুরু হয় বেলা ১২টা ৫ মিনিটে । অনুষ্ঠান উপলক্ষে অযোধ্যা হয়ে উঠেছিল চাঁদের হাট । ক্রিকেট তারকা থেকে বলিউডের শিল্পিরা সকলের আমন্ত্রিত ছিলেন আজকের অনুষ্ঠানে । তাই আজ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় অযোধ্যা নগরী । হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে চলল আজকের এই বিশেষ অনুষ্ঠান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube