ফ্ল্যাট প্রতারণা মামলায় ‘ধাক্কা’ অভিনেত্রী তথা বসিরহাটের ত়ৃণমূল সাংসদ নুসরত জাহানের । আলিপুর আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী শনিবার আলিপুর কোর্টে সশরীরে হাজির হলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান । শনিবার সকাল ১১টায় আলিপুর কোর্টে হাজির হন নুসরত । আদালতে নুসরতের সঙ্গে ছিলেন যশ দাশগুপ্তও ।
ফ্ল্যাট প্রতারণা মামলায়, নুসরাত জাহান আজ শনিবার আলিপুরের পুলিশ কোর্টের ৬ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন । বিচারক তাঁর আবেদন মঞ্জুর করেছেন বলে জানা যায় । ৪০০০ টাকার বন্ডে নুসরতের জামিন মঞ্জুর করেছে আদালত ।
এর পাশাপাশি, দৈনন্দিন হাজিরা থেকে অব্যাহতি চেয়েও আবেদন করা হয় তাঁর তরফ থেকে । শনিবার সেই আবেদন গ্রহন করা হয়েছে । শুনানির দিনগুলিতে তাঁর আইনজীবীকে হাজির থাকতে বলা হয়েছে আদালতে তরফ থেকে ।
প্রসঙ্গত ফ্ল্যাট প্রতারণা মামলায় আলিপুর আদালত অভিনেত্রী সাংসদকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সাংসদ নুসরত জাহান আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তবে তাতেও আশানুরূপ ফল মিলল না । জজ কোর্ট আলিপুর আদালতের নির্দেশটিকেই বহাল রাখে । ফলে কিছুটা অশ্বস্তি বাড়ে তৃণমূলের তারকা সাংসদের ।
আলিপুর জজ কোর্টের বিচারক জানায়, নিম্ন আদালতের নির্দেশে কোনও ভুল নেই । তাই ফ্ল্যাট প্রতারণার মামলায় হাজিরা দিতেই হবে নুসরত জাহানকে । সেই কারণেই আজ আলিপুর কোর্টে সশরীরে হাজির হলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

