‘অভিজিৎ মুহূর্তে’ রাম লালার প্রাণ প্রতিষ্ঠা

হাতে ছিল মাত্র ৮৪ সেকেন্ড । প্রাণ প্রতিষ্ঠা করার জন্য সেই কয়েকটি মুহূর্তই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । সোমবার অযোধ্যায় ১২টা ২৯ মিনিট ৩ সেকেন্ডে থেকে শুরু করে ১২টা ৩০ মিনিট ৩৫ সেকেন্ডের মধ্যে রাম লালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয় । প্রাণ প্রতিষ্ঠাকরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

তবে কেন এই মুহূর্তটিকে বেছে নেওয়া হল ? কথিত আছে সনাতন ধর্মে এই ৮৪ সেকেন্ড অত্যন্ত শুভ । এই সময়ে যে কোন শুভ অনুষ্ঠানের আয়জন করা যেতে পারে । ধর্মীয় গুরুরা বিশ্বাস করেন, এই ‘অভিজিৎ মুহূর্তে’ আবির্ভূত হয়েছিলেন ভগবান রাম । এমনকি ওই সময়েই আবির্ভূত হয়েছিলেন শ্রী কৃষ্ণও ।

এদিনের অনুষ্ঠান শুরু হয় বেলা ১২টা ৫ মিনিটে । অনুষ্ঠান উপলক্ষে অযোধ্যা হয়ে উঠেছিল চাঁদের হাট । ক্রিকেট তারকা থেকে বলিউডের শিল্পিরা সকলের আমন্ত্রিত ছিলেন আজকের অনুষ্ঠানে । তাই আজ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় অযোধ্যা নগরী । হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে চলল আজকের এই বিশেষ অনুষ্ঠান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube