অযোধ্যা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে । গোটা দেশের বিশেষ মানুশজনেরা আমন্ত্রিত রামলালার প্রাণ প্রতিষ্ঠায় । উপস্থিত হয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী । হাতে পুজোর ডালা নিয়ে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগিয়েছেন তিনি। ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে রামলালার বিগ্রহে।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পুণ্য লগ্নে পুষ্পবৃষ্টি করা হয়েছে আকাশ থেকে। হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে দেওয়া হয় অযোধ্যার উপর। সোমবার ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হয়। পবিত্র এই মুহূর্ত চলে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন প্রধানমন্ত্রী।
প্রাণপ্রতিষ্ঠা ৮৪ মিনিটে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলবে ৫০ মিনিট ধরে। ১২টা ৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। চলবে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। মোদী অবশ্য সাড়ে ১০টার মধ্যেই অযোধ্যা পৌঁছে যাবেন। সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছবেন ১০টা ৪৫ মিনিট নাগাদ। ১০টা ৫৫ মিনিটে রামমন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টার পরে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। ১১টা থেকে ১২টা পর্যন্ত মোদী রামমন্দিরের ভিতরেই থাকবেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

