সাতসকালে হরিহরপাড়ায় উদ্ধার গলা কাটা দেহ!

খুন, মৃত্যু, আঘাত এরাজ্যে যেন এখন সামান্য ঘটনা । নিত্যদিনই এমন হাজার ঘটনার সাক্ষী থাকছে রাজ্যবাসি । কখনও আবার প্রকাশ্যে খুনের ঘটনাও দেখছে রাজ্যের মানুষ ।

সোমবার সাত সকালে এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার হুমাইপুর অঞ্চলের দৌলতপুর মাঠ সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, মৃত যুবকের বাড়ি নওদা থানার ঝাউবোনা এলাকায়।

স্থানীয়দের প্রাথমিক অনুমান মৃত যুবক ও তার কয়েকজন বন্ধু মিলে মদ পান করে একসঙ্গে । এরপর তাকে ধারালো অস্ত্র ও মদের বোতল দিয়ে খুন করে রেখে পালিয়ে যায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ তারপরেই মৃতদেহ উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

মৃত্যুর খবর মৃতের পরিবারের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজনরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কী কারণে খুন করা হল তাঁকে? ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube