রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে সম্প্রীতি মিছিল, বিরোধী দলনেতার কটাক্ষের মুখে মুখ্যমন্ত্রী

২২শে জানুয়ারি অযোধ্যায় মহা আড়ম্বরে হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা । যা নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল সবার মধ্যেই । সবাই অযোধ্যায় যেতে না পারলেও ঘরে দ্বীপ জ্বেলে অকাল দীপাবলি পালন করতে বলেন প্রধানমন্ত্রী । অযোধ্যায় যান নি রাজ্য বিজেপির কর্তারাও । তাঁরা সকলেই রাজ্যে থেকেই পালন করছেন, উদযাপন করছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব ।

অযোধ্যার রাম মন্দিরের দ্বারুদ্ঘটনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে লেবুতলা পার্কের ভাঙ্গা মাঠে বিশেষ কর্মসূচিতে উপস্থিত শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে উদযাপনে বিরোধী দলনেতা। নিউজ টাইমের পক্ষ থেকে জানতে চাওয়া হল, “আজকের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আপনি?” উত্তরে বিরোধী দলনেতা জানান, জন্মের পর কখনও ভাবি নি রাম মন্দির স্থাপিত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখালেন । একদিন বিজেপির সকল বিধায়করা যাবো রাম মন্দির দর্শনে। আজ একটাই কথা জয় শ্রী রাম।”

শুভেন্দুকে ফের প্রশ্ন করা হয় তৃণমূল বিধায়কদের রামমন্দির দর্শন প্রসঙ্গে, তখন গলার সুরে কটাক্ষ নিয়ে বলেন, “আগে গঙ্গা স্নান করে তৃণমূল কংগ্রেস এর নামে পিন্ড দান করতে হবে তবে যেতেই পারেন যারা যেতে চান।” মুখ্যমন্ত্রীর সম্প্রীতি যাত্রা নিয়েও কটাক্ষের সুর শুভেন্দুর গলায় । বললেন, “যদি লজ্জা থাকে তাহলে আজ বাড়ি থেকে বেরোবেন না জালি হিন্দু মমতা বন্দোপাধ্যায়।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube