মমতার প্রকল্পে শিলান্যাস সুকান্তর!

রাজ্য সরকারের আশায় বসে না থেকে জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আগেই বালুরঘাট হিলি রেলের কাজের শিলান্যাস করলেন সাংসদ সুকান্ত মজুমদার । রবিবার হিলির আপ্তৈর এলাকায় যমুনা নদীর উপর রেল ব্রিজের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএফ রেলের ডিআরএম সুধীর কুমার ।

প্রসঙ্গত জানা যায়, ২০১০ সালে মমতা বন্দোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রকল্পের ঘোষণা করেছিলেন । ২০১১ সালে তাঁর শিলান্যাসও করেন তিনি । দীর্ঘ ২৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও জমি জটে প্রকল্পের কাজ শুরু হয়নি ।

জমি অধিগ্রহণ না হলেও সেই সময় রেলের তরফে আত্রেয়ী ও যমুনা নদী সহ বেশ কয়েকটি খাড়ির উপর ব্রিজ নির্মাণের কাজ শুরু করলেও অজ্ঞাত কারণে তা মাঝপথে বন্ধ হয়ে যায় । ২০১৬ সাল থেকে একাধিকবার অর্থ বরাদ্দ করা হলেও সময়মত জমি অধিগ্রহণ না হওয়ায় সেই টাকা ফেরত যায় । ২০২১ সালে সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় ফের অর্থ বরাদ্দ হলে জমি অধিগ্রহণের কাজ শুরু হলেও আজ অবধি তা শেষ হয়নি ।এদিন সুকান্ত মজুমদার জানান, জেলার স্বার্থের কথা ভেবে সবাইকে এই প্রকল্পে এগিয়ে আসা উচিত । রেল সম্প্রসারণের কাজে কোন রাজনীতি না করে সহযোগিতা করতে অনুরোধ করেন রাজ্য সরকারকে ।

বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ প্রকল্পে রেল ব্রিজ তৈরীর শিলান্যাসকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । তৃণমূলের পক্ষ থেকে সুভাষ চাকী জানান, এই ব্রিজের ৩৫% আগেই তৈরি হয়ে গিয়েছিল; অজানা কারনে সেই কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে নতুন করে শিলান্যাসের কোন প্রয়োজন ছিল না । লোকসভা নির্বাচনের আগে রেল নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে উঠছে অভিযোগ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube