রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মুখিয়ে ছিল গোটা দেশ তথা বিশ্ব । অয্যোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রামের । সেই নিয়ে দেশবাসির মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তাছাড়া প্রবাসীদের মধ্যেও ছিল উত্তেজনা । আমেরিকা থেকে শুরু করে ব্রিটেনেও শুরু হয়েছে উৎসব।
অযোধ্যায় রামমন্দিরে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র রামের জন্মভূমিই নয়, এই ‘মহোৎসবে’ মেতে উঠেছেন দেশ-বিদেশের নানা প্রান্তের বাসিন্দারা। আমেরিকা থেকে শুরু করে ব্রিটেনেও শুরু হয়েছে উৎসব।
নিউ ইয়র্কের জমজমাট এলাকার মধ্যে টাইমস স্কোয়ার অন্যতম। সেখানেই রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ভিড় জমিয়েছেন নিউ ইয়র্কের হিন্দু নাগরিকেরা। চতুর্দিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। চলছে মিষ্টি বিতরণও। পোস্টারের পাশাপাশি, হাতে পতাকা নিয়েও রাস্তায় নেমে পড়েছেন অনেকেই।
সংবাদ সংস্থা সূত্রে খবর, টাইমস স্কোয়ারের পাশাপাশি বস্টন, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস এবং সানফ্রান্সিসকো জুড়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রী যখন রামমন্দির উদ্বোধন করবেন সেই সময় জুড়ে সব জায়গায় নানা রকম অনুষ্ঠান হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

