মস্কো যাওয়ার পথে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান । তবে প্রাথমিক তথ্যকে ভুল দাবি করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়ে দেয় সেটি ভারতীয় বিমান নয় । শনিবার রাতে আফগানিস্তানের বাদাখশান অঞ্চলের ওয়াখানে ভেঙে পড়ে বিমানটি ।
শনিবার রাতে আফগানিস্তানের জেবাক অঞ্চলের পার্বত্য এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই যাত্রীবাহী বিমানটি । প্রাথমিকভাবে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতীয় বলে দাবি করা হলেও পরে বিমান পরিবহণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়ে দেয় সেটি ভারতীয় বিমান নয় । মনে করা হচ্ছে খুব সম্ভবত সেটি মরক্কোর বিমান । সূত্রের দাবি, পূর্ব নির্ধারিত পথ থেকে সরে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই বিমানটি ।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি । এমনকি জানা যায়নি সেটি কী ধরণের বিমান ছিল, বা কোন সংস্থার অন্তর্গত । আফগানিস্তানের পক্ষ থেকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি বলেই খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

